Welcome to eyeOS Wiki/bn
From eyeOS Wiki

eyeOS উইকি তে স্বাগতম. এটি উন্নয়নকর্মী এবং সিস্টেম প্রশাসকদের জন্য তথ্যবহুল একটি উইকি, যেখানে eyeOS টুলকিট ব্যবহার করে অ্যাপ্লিকেসন তৈরী, এবং eyeOS সিস্টেমে তা ইনস্টল করা এবং পরিবর্ধন করার জন্য সমস্ত তথ্য সন্নিবিষ্ট আছে। আপনি একজন সাধারণ ব্যবহারকারী হিসাবে eyeOS পরখ করতে চাইলে এই ঠিকানায় বিনামূল্যের সার্বজনীন সার্ভার গিয়ে দেখতে পারেন । কোন পরামর্শ বা অনুরোধ থাকলে দয়াকরে Jordi Collell কে জানান।
এর জন্য অ্যাপ্লিকেসন তৈরী করা খুবই সহজ। মাত্র ৩ টি ধাপেই আপনি বুঝতে পারবেন কিভাবে eyeos এর জন্য অ্যাপ্লিকেসন তৈরী করা যায়:
১. সংযুক্ত হোন
- যাত্রা শুরু হোক হলো সেই জায়গা যেখানে আপনি eyeOS এর পিছনের পরিকল্পনা , ধারণা কিংবা প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবেন।(eyeOS টুলকিট এবং উইজেট এবং প্রারম্ভিক নির্দেশিকা).
- অ্যাপ্লিকেসন কিংবা মডিউল তৈরীর সময় যে কোন প্রকার সহযোগিতা পেতে কিংবা সমস্যার সমাধান পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হলো অ্যাপ্লিকেসন উন্নয়ন ফোরাম ।
২. প্রোগ্রামিং শুরু করুন
- যে কেউ eyeOS এর জন্য অ্যপ্লিকেসন তৈরী করতে চান তারা অবশ্যই উন্নয়নকর্মীর জন্য সহায়িকা নামের একটি ৩৭ পৃষ্ঠার PDF সহায়িকা পড়ে নিন.।
- অ্যাপ্লিকেসন তৈরীর সময় অবশ্যই কোড স্টাইল নির্দেশিকা অনুযায়ী নির্দেশাবলী মেনে চলতে হবে। কেননা এটি অন্যান্য eyeOS অ্যপ্লিকেসনের স্টাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। একই সাথে এটি আপনার শুরু করা প্রকল্পে অন্যান্যদেরকেও যোগদানে উদ্বুদ্ধ করতে পারেন।
- প্রথম কোন ছোট বা বড় অ্যাপ্লিকেসন তৈরীর সময় দয়া করে eyeOS ডকুমেন্টেসন সেন্টার থেকে তথ্যাবলী দেখে নিতে ভুলবেন না যেন।
- সমস্ত গোষ্ঠীর প্রকল্পের তালিকা প্রকল্পসমূহ এ রাখা আছে। নতুন অ্যাপ্লিকেসন তৈরী করে থাকলে দয়া করে আপনার নাম এবং অ্যাপ্লিকেসনের নাম এই তালিকায় যুক্ত করুন। আপনার প্রকল্পের সাথে সাযুজ্যপূর্ণ অন্যান্যদের অ্যাপ্লিকেসন এবং তাদের সহযোগিতা এবং আগ্রহ দেখানো সম্ভব হবে।
৩. আ্যপ্লিকেসন অবমুক্ত করুন
eyeos এর উৎস মুক্ত ( AGPLv3 লাইসেন্সের অধীনে অবমুক্ত) এবং এর যে কোন রূপান্তর অথবা নতুন অ্যাপ্লিকেসন অবশ্যই একই লাইসেন্সের অধীনে (অথবা সাযুজ্যপূর্ণ, যেমনঃ LGPL, MIT, BSD...) অবমুক্ত করা যাবে। অ্যাপ্লিকেসন অবমুক্ত করার জন্য বিভিন্ন ধরণের বিকল্প সুযোগ সমূহ নিম্নরূপঃ
- আপনার তৈরীকৃত কিংবা রূপান্তরকৃত অ্যাপ্লিকেসন অবমুক্ত করার শ্রেষ্ঠ স্থান হলো eyeOS-Apps.org । আপনার জন্য এখানে একটি স্থায়ী পৃষ্টা তৈরী করা হবে , যেখানে আপনার তৈরী করা অ্যাপ্লিকেসন ডাউনলোডের ব্যবস্থা আছে।এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেসন ট্র্যাক করতে পারবেন। অ্যাপ্লিকেসন সম্পর্কে ব্যবহারকারীদের প্রদত্ত মন্তব্যও দেখতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে তৈরীকৃত অ্যাপ্লিকেসন টি eyepackage (যেকোন eyeOS সিস্টেমে সহজে ইনস্টল করার মত প্যাকেজ) হিসাবে অবমুক্ত করতে হবে।আরও বিশদ জানতে চাইলে Eyepackage উইকি পাতায় দেখতে পারেন।
- যদি মনে করেন যে eyeos-apps এর এতটি পাতায় আপনার প্রকল্পের বিশদ বিবরণ, ফর্ক এবং রূপান্তর সমূহ প্রদর্শন করা সম্ভব নয় তবে অবশ্যই তা প্রকল্প তালিকায় যোগ করে দিতে পারেন। আপনি এই উইকিতে আপনার প্রকল্পের জন্য এক বা একাধিক পৃষ্ঠা তৈরী করতে পারবেন ।
